Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর থানায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে মতবিনিময়

হাইমচর থানায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে মতবিনিময়

হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে মতবিনিময়

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন হাইমচর। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলমের সঙ্গে সংগঠনটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিডি ক্লিন হাইমচরের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে হাইমচর থানা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে থানা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা ও অপচনশীল বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে হাইমচর থানার ওসি মোঃ শাহ আলমের সঙ্গে বিডি ক্লিনের সদস্যদের মতবিনিময় হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং থানা কমপ্লেক্সসহ আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন হাইমচরের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ এনামুল হক, আইটি সমন্বয়ক, উপজেলা লজিস্টিক সমন্বয়ক এবং চাঁদপুর জেলা বিডি ক্লিনের উপ-সমন্বয়ক সিয়াম আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

বিডি ক্লিনের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 September 2026

হাইমচর থানায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে মতবিনিময়

www.haimcharprotidin.com