Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা, সম্পাদক জাহিদ

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা, সম্পাদক জাহিদ

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা, সম্পাদক জাহিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন।

সদস্যদের প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে সভাপতি পদে দৈনিক মানবজমিন-এর ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল ওয়ান-এর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটার তালিকার ৪০ জন সদস্যই অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভাপতি পদে আবু হেনা মোস্তফা কামাল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি প্রবীর চক্রবর্তীকে পরাজিত করে বিজয়ী হন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ভূঁইয়া চারজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বাজিমাত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন ইকবাল হোসেন, আনিছুর রহমান সুজন, জাকির হোসেন ও শাকিল হাসান।

নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ক্লাবের বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই বিজয় কেবল আমাদের নয়, এটি পুরো সাংবাদিক সমাজের বিজয়। আমরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং এলাকার উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাব।

নির্বাচন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে দীর্ঘদিনের উৎসাহ-উদ্দীপনার এক সফল প্রতিফলন ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts