Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • সাহিত্য বিমুখতার পেছনে তথ্য প্রযুক্তির ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

সাহিত্য বিমুখতার পেছনে তথ্য প্রযুক্তির ভূমিকা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

সাহিত্য বিমুখতার পেছনে তথ্য প্রযুক্তির ভূমিকা নিয়ে হাইমচরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

হাইমচর অফিস:

“তথ্য প্রযুক্তির বিকাশই মানুষকে সাহিত্য বিমুখ করছে” এই জ্বলন্ত বিষয়কে সামনে রেখে হাইমচরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিতর্ক উৎসব।

সোমবার (১৫ জুন) দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে হাইমচর বিতর্ক একাডেমি কর্তৃক আয়োজিত ৩য় আন্ত:স্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ১ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি তার বক্তব্যে বলেন, যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিতর্কের কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের পড়াশোনা ও সাহিত্যের প্রতি আরও অনুরাগী হতে হবে।

​৩য় আন্ত:স্কুল, মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার এবারের আসরে হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ২৬টি স্বনামধন্য দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী পর্বেই দলগুলোর যুক্তি-তর্কের লড়াইয়ে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর বিতর্ক একাডেমির প্রধান পৃষ্ঠপোষক এবং হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল এবং দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন।

​হাইমচর বিতর্ক একাডেমির সভাপতি মো. নূরে আলম ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমরু-এর যৌথ ও প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

​বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রেখে বইমুখী ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করবে। প্রথম পর্বের সফল সমাপ্তির পর পর্যায়ক্রমে পরবর্তী পর্বগুলো অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts