Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্ব সম্পন্ন

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্ব সম্পন্ন

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্ব সম্পন্ন

​নিজস্ব প্রতিবেদক:

​‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নয় দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। রোববার (১০ মে) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা এবং চাঁদপুর প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

​সমাপনী দিনে ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার ও কারাতেসহ মোট ৮টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফুটবলে বালক ও বালিকা—উভয় বিভাগেই চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেটে বালকদের বিভাগে চাঁদপুর পৌরসভা এবং বালিকাদের বিভাগে মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে বালকদের ইভেন্টে মতলব দক্ষিণ এবং বালিকাদের ইভেন্টে চাঁদপুর সদর শিরোপা জেতে।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূলের প্রতিভা অন্বেষণে এই আয়োজন অনন্য ভূমিকা রাখবে।”

​জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, জেলার ১২-১৪ বছর বয়সী মোট ২,২০৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয় এবং সমাপনী দিনে মোট ৩০৮টি পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। জেলা পর্যায়ের বিজয়ীরা এখন পর্যায়ক্রমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 May 2026

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্ব সম্পন্ন

www.haimcharprotidin.com