Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • তারেক রহমানের চাঁদপুর সফর সফল করতে হাইমচরে যুবদলের প্রস্তুতি সভা

তারেক রহমানের চাঁদপুর সফর সফল করতে হাইমচরে যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:

​আগামী ১৬ই মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর জেলা সফর উপলক্ষে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় হাইমচর উপজেলা যুবদলের এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৯ মে) হাইমচর উপজেলা যুবদলের কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। সভায় বক্তারা আগামী ১৬ই মে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে ঐতিহাসিক রূপ দিতে এবং হাইমচর থেকে সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মোঃ সারোয়ার, সহ-সভাপতি ​মোঃ মোস্তাফা, যুগ্ম সম্পাদক ​মোঃ জসিম।

​হাইমচর উপজেলা যুবদলের সভাপতি মোঃ জহির মাঝির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মান্নান আখন, উপজেলার বিভিন্ন পর্যায়ের যুগ্ম আহ্বায়কগণ এবং ৬টি ইউনিয়নের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

​সভায় হাইমচর উপজেলা যুবদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, ১৬ই মে’র জনসভাকে কেন্দ্র করে হাইমচর থেকে কয়েক হাজার নেতা-কর্মী লঞ্চযোগে চাঁদপুর অভিমুখে রওনা হবেন। নদীপথে এই বিশাল শোডাউনের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমণকে স্বাগত জানানো হবে বলে নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, “শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুর হবে গণতন্ত্রের দুর্ভেদ্য ঘাঁটি। আগামী ১৬ই মে হাইমচরের যুবদলের প্রতিটি কর্মী রাজপথে থেকে প্রমাণ করবে যে চাঁদপুরবাসী তাদের প্রিয় নেতার অপেক্ষায় কতটা উন্মুখ হয়ে আছে।”

​সভা শেষে একটি মিছিল বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে এই সভাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts