Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব দক্ষিণ
  • মতলবে ৫ শতাধিক শিক্ষার্থীকে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

মতলবে ৫ শতাধিক শিক্ষার্থীকে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৫ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘মজুমদার ফাউন্ডেশন’-এর শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার।

এ বছর মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০৪ জন শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে বিশেষ নগদ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহমুদা আক্তার বলেন, “দরিদ্র ও মেধাবীদের সহযোগিতায় মজুমদার ফাউন্ডেশনের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। মেধাবী শিক্ষার্থীরাই একদিন সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনবে।” তিনি সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “এই বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য সাহস ও অনুপ্রেরণা। শিক্ষিত জনগোষ্ঠীই দেশের প্রধান চালিকাশক্তি।”

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদী ইংলিশ ল্যাবের প্রতিষ্ঠাতা এনামুল কবির সরকার। বক্তারা মতলবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে।

মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, নারায়নপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সুপার আমিমুল এহসান মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রবাসে থাকা সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts