Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

মতলব উত্তরে ৩২০ পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ নাজমা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বড় হলদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মতলব উত্তর থানাধীন বড় হলদিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় হলদিয়া উত্তর পাড়া হাওলাদার বাড়ির মো. রবিউল হাওলাদারের বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে রবিউলের ঘর থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে নাজমা বেগমকে হাতেনাতে আটক করে অভিযানকারী দল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম বাদী হয়ে আটক নাজমা বেগমের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় রুজু করা হয়েছে।

অভিযানটি পরিচালনার সময় মতলব উত্তর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত চাঁদপুর গড়তে তাদের এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 January 2026

মতলব উত্তরে ৩২০ পিস ইয়াবাসহ নারী আটক

www.haimcharprotidin.com