Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কে শৃঙ্খলা মেলাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় এই তল্লাশি চালানো হয়। অভিযানে ১০টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ব্যবহারের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ট্রাফিক আইন লঙ্ঘন এবং বৈধ নথিপত্র না থাকায় ১০টি মোটরসাইকেল আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযান সম্পর্কে ফরিদগঞ্জ ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই আমাদের এই নিয়মিত কার্যক্রম। যারা আইন অমান্য করে যানবাহন চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতেও এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, ট্রাফিক পুলিশের টি.এস.আই মো. মোশারফ হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম, এএসআই মো. সগীরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

পুলিশের পক্ষ থেকে সাধারণ চালকদের যথাযথ কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে সতর্কতার সাথে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 January 2026

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ: ৫০ হাজার টাকা জরিমানা

www.hostbuybd.com