Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মাদক ও অপরাধমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমানের উঠান বৈঠক

মাদক ও অপরাধমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমানের উঠান বৈঠক

মাদক ও অপরাধমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমানের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব আবদুর রহমান পাটওয়ারী এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এক নির্বাচনী উঠান বৈঠক করেছেন। গত বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় তাঁর নিজ বাড়িতে আয়োজিত এ বৈঠকে মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনাব অলিউল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে এবং মাওলানা মোঃ আবদুল হান্নান বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বৈঠকে মূলত এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমান পাটওয়ারী বলেন, “আমি এমন একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং কোনো পরিবার অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। মাদক শুধু একজন মানুষের জীবন নষ্ট করে না, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও ভালো কাজে সম্পৃক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমি চাই, এলাকার প্রতিটি মানুষ নিরাপদে থাকুক, তরুণেরা সুন্দর ভবিষ্যৎ গড়ুক এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হোক।”

উঠান বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও তরুণদের সম্মিলিত ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে একটি অনুকরণীয় ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রার্থী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডের প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 October 2026

মাদক ও অপরাধমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী আবদুর রহমানের উঠান বৈঠক

www.haimcharprotidin.com