স্টাফ রিপোর্টার:
চাঁদপুর নৃত্যাঙ্গনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, সাংস্কৃতিক ও খেলাধুলা আমাদের প্রজন্মের মাঝে টিকিয়ে রাখার একটি মাধ্যম। খুব শিঘ্রই চাঁদপুর জেলা শিল্পকলার উন্নয়নের জন্য কাজ করা হবে। এই শিল্পকলা পুনরায় আবার নিজের অবস্থানে ফিরে আসবে। বিভিন্ন অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন আনতে হবে। প্রচার প্রচারনা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সাংস্কৃতিক সংগঠন গুলো যদি প্রতিটি এলাকায় বিভিন্ন অনুষ্ঠান করেন, এতে করে সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন সংস্কৃতিপ্রেমী মানুষ। তিনি নিজের মেয়েকে সাথে নিয়ে ছবি দেখতে যান। সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার যা যা করার দরকার তা অবশ্যই করবেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর নৃত্যাঙ্গনের সভাপতি অধ্যাপক রনঞ্জিত কুমার বনিক।
চাঁদপুর নৃত্যাঙ্গনের সাধারণ সম্পাদক তপন সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।












