মোঃ আক্তার হোসেন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য দেখা গেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার তিনটি মাদ্রাসা থেকে ৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৭ জন। সম্মিলিত পাসের হার ৮১ দশমিক ৭১ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় অংশ নেওয়া তিনটি মাদ্রাসার মধ্যে
আলগীবাজার আলিম (সিনিয়র) মাদ্রাসা পাসের হারে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানে মোট ৪৩ জন নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন। তবে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। এর মধ্যে মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩২ জন। পাসের হার ৮৮.৮৯ শতাংশ।
অন্যদিকে, গন্ডামারা আবুবকর ছিদ্দিকী ফাজিল মাদ্রাসায় নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ২৯ জন। এর মধ্যে ২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭৮.৫৭ শতাংশ।
এ ছাড়া কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসায় নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ১৯ জন এর মধ্যে ১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২.২২ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি মাদ্রাসার মধ্যে আলগীবাজার আলিম (সিনিয়র) মাদ্রাসা পাসের হারে এগিয়ে থাকলেও কোনো প্রতিষ্ঠান থেকেই জিপিএ-৫ অর্জনের খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে আলিম পরীক্ষায় উপজেলার মাদ্রাসাগুলোর পাসের হার ৮১.৭১ শতাংশ। সব মিলিয়ে এইচএসসির ফলাফলের তূলনায় সাফল্যজনক














