হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সাধারণ শাখায় পাসের হার ৩৪ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে, উচ্চমাধ্যমিক (বিএমটি) কারিগরি শাখায় পাসের হার ৭৫ দশমিক ৪৪ শতাংশ।
৩১ (অক্টোবর) কলেজের প্রকাশিত ফলাফল সারসংক্ষেপ অনুযায়ী, সাধারণ শাখা থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৪৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন, পাসের হার ৪৯ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগে ২১৮ জনের মধ্যে পাস করেছে ৭৮ জন, পাসের হার ৩৫ দশমিক ৭৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ১২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ জন, পাসের হার ২০ শতাংশ।
হাইমচর সরকারি মহাবিদ্যালয় থেকে ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৪ জন। পাসের হার ৩৪.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২জন শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে ৪৪০ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন।
অন্যদিকে, বিএমটি কারিগরি শাখায় ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে মোট ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ জন। এ শাখায় পাসের হার ৭৫ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস বিভাগে ২৬ জনের মধ্যে ২২ জন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৩১ জনের মধ্যে ২১ জন পাস করেছে। এ শাখায় জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
কলেজের প্রকাশিত ফলাফল সারসংক্ষেপে দেখা যায়, সাধারণ শাখায় ফলাফলের দিক থেকে বিজ্ঞান বিভাগ এগিয়ে থাকলেও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার তুলনামূলক কম। অন্যদিকে, কারিগরি শাখায় সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে।














