Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন

হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন

হাইমচর প্রতিদিন ডেক্স:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, আলোচনা সভা, যুবঋণ ও যুব সংগঠনের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে হবে। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাকিল খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক এবং থানা পুলিশ পরিদর্শক এসআই গোলাম মোস্তফা।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠক, সফল আত্মকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে উৎসাহিত করতে যুবঋণের চেক, যুব সংগঠনের মাঝে অনুদানের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

01 November 2026

হাইমচরে জাতীয় যুব দিবস উদযাপন

www.haimcharprotidin.com