Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে হাইমচরে হাতে-কলমে প্রশিক্ষণ পেল শিক্ষার্থীরা

দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে হাইমচরে হাতে-কলমে প্রশিক্ষণ পেল শিক্ষার্থীরা

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইমচর যুব রেড ক্রিসেন্ট, চাঁদপুর টিমের উদ্যোগে এবং হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সার্বিক তত্ত্বাবধানে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সঠিক পদক্ষেপ, সতর্কতা এবং জীবন রক্ষার কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণ চলাকালীন ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ফায়ার ফাইটারগণ শিক্ষার্থীদের অগ্নি নির্বাপণ কৌশল, জরুরি পরিস্থিতিতে নিরাপদে পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং প্রাণরক্ষার গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। শিক্ষার্থীদের সামনে সরাসরি মহড়া প্রদর্শন করা হয়, যাতে তারা জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে থাকতে হয় এবং অন্যদের সাহায্য করা যায়, তা সরাসরি দেখতে পায় এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

এই প্রশিক্ষণটি কেবল দক্ষতা বৃদ্ধি নয়, বরং সমাজে দুর্যোগকালীন সহায়তা প্রদানে প্রস্তুত স্বেচ্ছাসেবক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই সচেতনতামূলক মহড়ায় সম্মানিত অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, হাইমচর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রতন শেখ সহ হাইমচর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটারগণ।

হাইমচর যুব রেড ক্রিসেন্ট টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাইমচর যুব রেড ক্রিসেন্ট ভারপ্রাপ্ত দলনেতা ওসমান হোসেন অয়ন, কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্য যুব সদস্যগণ।

এছাড়াও, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট টিমের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এই মহড়ায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts