Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জের যোগদান

হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জের যোগদান

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নাজমুল হাসান। পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জিং ইউনিটে দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রাখা এই কর্মকর্তাকে ঘিরে হাইমচরবাসীর মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

জানা যায়, নারায়াণগঞ্জ জেলায় জন্ম নেওয়া মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ বিভাগে যোগদানের পর পেশাগত অভিজ্ঞতায় দেশের বিভিন্ন থানা ও ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাইমচর থানায় যোগদানের আগে তিনি সর্বশেষ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

নতুন ওসিকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা অনেক। হাইমচরবাসী আশা করছেন, তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ এবং জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে এলাকাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো মারাত্মক অপরাধ থেকে মুক্ত রাখবেন।

স্থানীয় সুধীজনদের ভাষ্য, ওসি মোহাম্মদ নাজমুল হাসানের দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে থানার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। এছাড়া, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও প্রত্যাশা করেন স্থানীয়রা।

দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, হাইমচর থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ামুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, “একটি নিরাপদ সমাজ গঠনে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর সেই সহায়তা আমি আন্তরিকভাবে কামনা করছি।” স্থানীয়দের সহযোগিতা নিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 December 2025

হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জের যোগদান

www.haimcharprotidin.com