Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে হাইমচরে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে হাইমচরে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত তীর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নদীপাড়ের মানুষ।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত গাজীনগর নদী ভাঙন এলাকায় ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে পৃথক দুটি বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

​সকাল ১১টায় গাজীনগর মেঘনা নদীর পাড়ে আয়োজিত প্রথম মানববন্ধনে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে হাইমচরের রক্ষাকবচ হিসেবে পরিচিত তীর রক্ষা বাঁধটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, ​”যারা এই অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে হাইমচরবাসীর অস্তিত্ব বিপন্ন করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বাঁধের সাথে আমাদের জীবন-মরণ জড়িত। অপরাধীদের আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

​উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন আশরাফী, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল সহ স্থানীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সহ সভাপতি আবুল কালাম আজাদ সহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বাসিন্দারা।

​এদিকে, দুপুর ১২টায় একই স্থানে ‘গাজীনগর ও হাইমচরবাসী’র ব্যানারে দ্বিতীয় দফায় আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী ভাঙন প্রতিরোধ কমিটির সংগঠক আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির আরেক সংগঠক মনজুর আলমসহ স্থানীয় সচেতন মহল।

​বক্তাদের প্রধান দাবিগুলো হলো, ​অনতিবিলম্বে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা।ক্ষতিগ্রস্ত মেঘনা তীর রক্ষা বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কার করা। ​বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।

​মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বালু দস্যুদের কারণে প্রতিবছর হাইমচরের মানচিত্র ছোট হয়ে আসছে। যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে হাইমচর রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।

​উল্লেখ্য, আজকের এই বিশাল সমাবেশে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন। মানববন্ধন চলাকালীন সময়ে পানি উন্নয়ন বোর্ড থেকে নদী রক্ষা বাঁধ সংস্কার করতে ব্লগ পালাতে দেখা যায়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts