Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ​হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

​হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

হাইমচর অফিস:

হাইমচরে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৪৭তম বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অমিত রায় বলেন, “স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। এই ধরনের মেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটে, যা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।”

​উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, আবু তাহের সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

​উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের তৈরি নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এবারের মেলায় হাইমচরের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। খুদে বিজ্ঞানীদের এই প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াড নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​বক্তারা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা উদ্ভাবকদের বাছাই করে জেলা পর্যায়ে পাঠানো হবে। বিকেলের দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts