Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে চাঁদপুরে রাজনৈতিক দলের সংলাপ

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে চাঁদপুরে রাজনৈতিক দলের সংলাপ

নিজস্ব প্রতিবেদক:

শান্তিপূর্ণ ও অহিংস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরে এক ব্যতিক্রমী ‘রাজনৈতিক সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে সহিংসতা বর্জন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ‘রাজনৈতিক সম্প্রীতি স্মারকে’ স্বাক্ষর করেন। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তারা চাঁদপুরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের রাজনীতির ঘোষণা দেন।

সংলাপে অংশ নিয়ে প্রার্থীরা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণের কাছে অত্যন্ত প্রত্যাশিত। একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের সম্মিলিত ভূমিকার কোনো বিকল্প নেই। বক্তারা জোর দিয়ে বলেন, রাজনৈতিক ঐক্য শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

সংলাপে বক্তারা আরও বলেন নির্বাচনী পরিবেশে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। অহিংসা ও পারস্পরিক সহনশীলতার চর্চা তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। জাতীয় স্বার্থে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চাঁদপুর মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মুনির চৌধুরীর সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জামায়াতে ইসলামী (চাঁদপুর-৩ আসনের প্রার্থী) জেলা সেক্রেটারি অ্যাড. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, গণঅধিকার পরিষদ এমপি প্রার্থী মো. জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদ আহ্বায়ক কাজী রাসেল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ-এর সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাটির কুমিল্লা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

ইউকেএইড (UKaid)-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত ‘বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট’ (বি-স্পেস) প্রকল্প এই আয়োজনটিতে কারিগরি সহায়তা প্রদান করে। সংলাপে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজ, যুব প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 December 2025

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে চাঁদপুরে রাজনৈতিক দলের সংলাপ

www.haimcharprotidin.com