Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে বিজ্ঞান মেলায় প্রথম নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

হাইমচরে বিজ্ঞান মেলায় প্রথম নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

হাইমচরে বিজ্ঞান মেলায় প্রথম নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP’-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ১২ জুন (শুক্রবার) হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

​এবারের প্রতিযোগিতায় “সুশিক্ষায় মেধাবী শিক্ষক” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষার্থী” উভয় ক্যাটাগরিতে এবং ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে উপজেলা পর্যায়ে ডাবল চ্যাম্পিয়ন হয়ে প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে চরভৈরবী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ।

​অনুষ্ঠানে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হকের চমৎকার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ​মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, হাইমচর সরকারি মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ​শহীদ উল্লাহ্, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ​হারুনুর রশিদ গাজী।

​বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে। ‘Dropout AI Alert App’-এর মতো প্রযুক্তিগত উদ্ভাবন দেশের শিক্ষাব্যবস্থায় ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে অনন্য ভূমিকা রাখতে পারে।

​মেলায় প্রথম স্থান অর্জনকারী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় আগামী ১৪ জুন জেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় হাইমচর উপজেলার প্রতিনিধিত্ব করবে। এই গৌরবোজ্জ্বল অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাখওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া এবং নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts