Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

হাইমচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

হাইমচর প্রতিনিধি:

“দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে বর্ণাঢ্য রেলি ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রাণিসম্পদ মেলা শুরু হয়। এতে কৃষক ও খামারিদের ব্যাপক অংশগ্রহণে স্থানীয়ভাবে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, বিভিন্ন দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার ব্যবস্থাপনা প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং পুষ্টিকর প্রাণিখাদ্যের নমুনা প্রদর্শন করা হয়। খামারিদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

পরে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মানিক বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাণিসম্পদ খাতে দেশের অগ্রগতি নির্ভর করে মানসম্মত জাত সংরক্ষণ, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করলে এ খাত আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান। এছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণিসম্পদ খাতে স্থানীয় খামারিদের সাফল্য এবং সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

এই প্রদর্শনীর মাধ্যমে হাইমচরের খামারিরা তাদের উৎপাদন আরও বাড়াতে এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনায় উৎসাহিত হবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts