Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • কচুয়া
  • কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় দিনব্যাপী এক প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

উদ্বোধনের পর ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের সঙ্গে কথা বলেন এবং প্রাণিসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশীয় জাতের সংরক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুষ্টি চাহিদা পূরণে প্রাণিজ আমিষের ভূমিকা তুলে ধরেন।

মেলায় বিভিন্ন ক্যাটাগরির গবাদিপশু, হাঁস-মুরগি, পাখি এবং আধুনিক খামার প্রযুক্তির প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া এবং সফল পোল্ট্রি ফার্মের মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেন।

দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় পুরস্কার বিতরণী ও স্বীকৃতি সনদ প্রদানের মাধ্যমে। সফল খামারিদের তাদের উদ্ভাবনী ও সফল উদ্যোগের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক খামারি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ উন্নয়নে এই ধরনের মেলা স্থানীয় খামারিদের আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 November 2025

কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

www.haimcharprotidin.com