নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাইমচর উপজেলা অনুষ্ঠিত হয়ে গেল একটি বর্ণাঢ্য আনন্দ ভ্রমণ। গতকাল বুধবার সত্যের পথে যুব সমাজের উদ্যোগে এই আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। উপজেলার টুমারচরে অবস্থিত ৬৪ নং আনোয়ার গাইনের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দর্শনীয় স্থানে এই ভ্রমণ কাফেলাটি যাত্রা করে।
আলহাজ্ব মোহাম্মদ সানাউল্লাহ আখনের আহ্বানে আয়োজিত এই ভ্রমণে মোট ৭৬ জন সদস্য সশরীরে অংশগ্রহণ করেন। ভ্রমণে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ সোহেল আহমেদ আখন, মোঃ আক্তার মুন্সী, মোঃ আলাউদ্দিন মাস্টার, টিটু আখন, আরিফ আখন, মোজাম্মেল মুন্সি, শরিফ আখন, মোঃ নাজির, মোঃ জয় আহমেদ, আঃ রহমান, মোঃ নাছির আহমেদ (সোহেল) মুন্সী, মাহাবুব আলম, জাহিদ সিকদার, জাফর আখন, জুটন পাটওয়ারী, এমরান আখন, খোরশেদ আলম, মুসলিম আখন, মেহেদী হাসান, নিরব, তামিম, সিয়াম, মাসুদ আখন, ইউসুফ, রাকিবুল হাসান, জিয়া গাজী, নোমান, রনি ও তুষারসহ আরও অনেকে।
সংগঠন সূত্রে জানা গেছে, এই সংগঠনের প্রায় ১০২ জন সদস্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। আনন্দ ভ্রমণে সশরীরে উপস্থিত হতে না পারলেও প্রবাসীদের অভাব অনুভব করেছেন উপস্থিত সকলে। ভ্রমণের প্রতিটি ইভেন্টে প্রবাসী সদস্যদের বিশেষভাবে স্মরণ করা হয়।
ভ্রমণ কার্যক্রমের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় দেশ, জাতি এবং বিশেষ করে প্রবাসে থাকা সংগঠনের সকল সদস্যের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর আনন্দঘন পরিবেশে দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে সদস্যরা উৎসবে মেতে ওঠেন।
উপস্থিত সদস্যরা জানান, এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে। প্রবাসী ভাইদের শূন্যতা কাটিয়ে উঠতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিটি আয়োজনে তাদের স্মরণ করা হয়েছে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com













