Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে বড়দিন উদ্‌যাপিত: চার্চের নিরাপত্তায় জেলা পুলিশ

চাঁদপুরে বড়দিন উদ্‌যাপিত: চার্চের নিরাপত্তায় জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

যিশু খ্রিস্টের জন্মদিন ও খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ চাঁদপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি চার্চে (গির্জা) কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চাঁদপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চাঁদপুরের বিভিন্ন চার্চ পরিদর্শন করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

নিরাপত্তা পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর।

পরিদর্শনকালে জেলা পুলিশের কর্মকর্তারা চার্চের ফাদার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পুণ্যার্থীদের সাথে বড়দিনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তারা চার্চের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পুলিশের বক্তব্য পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর জানান, “বড়দিন উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং খ্রিস্টধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব পালন করতে পারায় চার্চ কর্তৃপক্ষ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 December 2025

চাঁদপুরে বড়দিন উদ্‌যাপিত: চার্চের নিরাপত্তায় জেলা পুলিশ

www.haimcharprotidin.com