Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে জামায়াতের দোয়া

ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে জামায়াতের দোয়া

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ও অন্যান্য নেতৃবৃন্দ শহিদ শরীফ উসমান হাদীর সংগ্রামী জীবনের স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, “শরীফ উসমান হাদী ছিলেন জুলাই আন্দোলনের এক সাহসী ও আপসহীন কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও ত্যাগ তরুণ সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে। ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান, উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।

বক্তারা আরও উল্লেখ করেন যে, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও ন্যায়বিচারের পথকে সমুন্নত রাখাই হবে তাঁদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে শহিদ শরীফ উসমান হাদীর রুহের মাগফেরাত, তাঁর শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 December 2025

ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে জামায়াতের দোয়া

www.haimcharprotidin.com