Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

চাঁদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, শব্দদূষণ বর্তমানে একটি নীরব কিন্তু মারাত্মক পরিবেশগত সমস্যায় পরিণত হয়েছে, যা মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক চাপ, অনিদ্রা ও হৃদরোগসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

জেলা প্রশাসক আরও বলেন, পরিবেশ দূষণ রোধে কেবল প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ। বিশেষ করে ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুমার খুতবার মাধ্যমে ইমামরা মানুষের মধ্যে শব্দদূষণ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন।

তিনি অপ্রয়োজনীয় হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক ব্যবহার এবং নির্মাণকাজে অতিরিক্ত শব্দ সৃষ্টির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি পরিবহন চালক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে শব্দদূষণ কমাতে এগিয়ে আসার আহ্বান জানান। একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনা সভায় দিবসটির প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফুর রহমান (পুলিশ সুপারের পক্ষে), সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এছাড়া বক্তব্য দেন চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, জেলা ট্যাংক ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, শিক্ষার্থী জাহিদ হাসান এবং চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের বাসচালক আব্দুল আজিজ ঢালী।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হান্নান, জেলা তথ্য কর্মকর্তা তপন রায়সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts