স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন এডভোকেট মো: নাজমুল কবির ও সদস্য সচিব আহসান হাবীব তানিল।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাকিব (সেজাদ রাকিব), যুগ্ম আহ্বায়ক শাহাদাত সাকিব ও মো: রাকিবুল হাসান।
এছাড়া যুগ্ম সদস্য সচিব মো: মাহমুদুর রহমান ও আরিফ আহমেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো: সাকিব জামান, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আব্দুল কাদের রাকিব।
কমিটিতে সদস্য হিসেবে আছেন মো: আহসান হাবীব, মো: শামীম হোসেন, মো: জহিরুল ইসলাম, মো: রিজওয়ান হাসান ও মাছুম বিল্লাহ।













