Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাইমচরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাইমচর প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় চাঁদপুরের হাইমচর উপজেলায় ‘অমর একুশে’ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে হাইমচর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।

এছাড়া হাইমচর থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাইমচর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন। এর পাশাপাশি, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষ্যে শনিবার সকালে হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারেক বকাউল।

সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির যে আত্মত্যাগ, তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন।

এসময় অফিসারদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিস স্টেশন লিডার রতন শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু ও প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts