হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে জিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ইমাম হোসেন। তিনি হাইমচর থানার চরভাঙ্গা গ্রামের মৃত আঃ লতিফ বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় গত ১২ জুলাই (রবিবার) এএসআই (নিঃ) হান্নান উদ্দিন এবং এএসআই (নিঃ) রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরভাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ইমাম হোসেনের বিরুদ্ধে হাইমচর থানার ২০০৯ সালের ১৯ জানুয়ারির একটি মামলায় (এফআইআর নং- ০২, ধারা- ৩২৪/৩০৭ পেনাল কোড, জিআর- ০২/০৯) ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আজ ১৩ জুলাই (সোমবার) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













