Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • অসুস্থ সাংবাদিক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লায়নক হারুন

অসুস্থ সাংবাদিক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লায়নক হারুন

অসুস্থ সাংবাদিক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লায়নক হারুন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

পিত্তথলী ও লিভারের গুরুতর সমস্যায় আক্রান্ত ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।

​বর্তমানে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সিরাজ খালেদা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রবিবার তার পিত্তথলীতে একটি বড় ধরনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

​গত মঙ্গলবার সন্ধ্যায় সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ হাসপাতালে সাংবাদিক স্বপনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

​তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান তারেক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

​এদিকে সাংবাদিক রুহুল আমিন খাঁন স্বপনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts