Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সভা

হাইমচরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সভা

হাইমচরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সভা

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

​গত ৬ জুন দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আঃ বারিক বকাউলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা দুলাল দত্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts