Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর, সহপাঠীদের সড়ক অবরোধ

বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর, সহপাঠীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা নামে এক মেধাবী কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহত রাহেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ির মো. শামসুল হুদার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘোষেরহাট এলাকায় ‘আইদি এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হসপিটাল থেকে তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সহপাঠীর অকাল মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন জিলানী চিশতী কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা ঘাতক চালকের বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং আগামী ১০ দিনের মধ্যে দোষী আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার প্রতিশ্রুতি দেন। ওসির আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে শ্রেণিকক্ষে ফিরে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 January 2026

বাসচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর, সহপাঠীদের সড়ক অবরোধ

www.haimcharprotidin.com