Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • চাঁদপুরে ৫২টি মোবাইলসহ ব্যাগ ফিরিয়ে দিলেন সিএনজি চালক

চাঁদপুরে ৫২টি মোবাইলসহ ব্যাগ ফিরিয়ে দিলেন সিএনজি চালক

নিজস্ব প্রতিবেদক:

মানবিকতা ও সততা যে এখনো সমাজ থেকে হারিয়ে যায়নি, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো চাঁদপুরে। একটি সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে গিয়ে নিজের মূল্যবান ব্যাগ হারিয়ে ফেলেছিলেন এক মোবাইল কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তবে একজন সৎ সিএনজি চালক ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে হারানো ৫২টি বাটন ফোনসহ ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে শহরে আসার পথে এই ঘটনা ঘটে। সিম্ফনি মোবাইল কোম্পানির চাঁদপুর সদর এলাকার বিক্রয় প্রতিনিধি মাহবুবুর রহমান একটি সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি সড়ক দুর্ঘটনা দেখে মানবিক তাড়নায় তিনি গাড়ি থেকে নেমে আহতদের সহায়তায় এগিয়ে যান। তাড়াহুড়ো করে নামার সময় তিনি অজানিতেই সিএনজির ভেতরে তার কোম্পানির ৫২টি বাটন ফোনসহ ব্যাগটি রেখে যান।

এদিকে দুর্ঘটনার কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে সিএনজি চালক মো. রাজু গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

কিছুক্ষণ পর সিএনজি চালক রাজু পেছনের সিটে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভেতর বিপুল পরিমাণ মোবাইল দেখে তিনি প্রলুব্ধ না হয়ে সরাসরি চাঁদপুর সদর মডেল থানায় হাজির হন। তিনি ডিউটি অফিসারকে পুরো বিষয়টি জানান এবং ব্যাগটি জমা দেন।

থানার ডিউটি অফিসার তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তকে অবহিত করেন। পুলিশ ব্যাগ তল্লাশি করে একটি মোবাইল নম্বরের সূত্র ধরে মালিক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেয়।

ব্যাগটি ফিরে পেয়ে আপ্লুত মাহবুবুর রহমান বলেন, “আমি ভাবতেই পারিনি এতগুলো ফোন আমি আর ফিরে পাব। সিএনজি চালক রাজু ভাইয়ের সততা এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আন্তরিক সহযোগিতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সিএনজি চালক রাজুর এই সততায় মুগ্ধ স্থানীয়রা। অনেকেই বলছেন, সমাজে এখনো রাজুর মতো মানুষ আছেন বলেই মানুষের ওপর মানুষের বিশ্বাস টিকে আছে। পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত জানান, চালকের এই সততা প্রশংসার দাবি রাখে এবং পুলিশ সর্বদা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 December 2025

চাঁদপুরে ৫২টি মোবাইলসহ ব্যাগ ফিরিয়ে দিলেন সিএনজি চালক

www.haimcharprotidin.com