Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের গত ১৫ মাসের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বতীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” এই নির্বাচনকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে দিতে তিনি তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিন বাহিনীর প্রধানগণ প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, নির্বাচনকে কেন্দ্র করে সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়। পরিকল্পনা অনুযায়ী, ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সামরিক বাহিনীর এই সদস্যদের মধ্যে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

আজকের বৈঠকে তিন বাহিনীর প্রধানগণ আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান।

আরো দেখুন:https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

01 November 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

www.haimcharprotidin.com