Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ফেসবুকে আ.লীগ নেতাদের গুণগান করায় হাইমচরে বিএনপি নেতাকে অব্যাহতি

ফেসবুকে আ.লীগ নেতাদের গুণগান করায় হাইমচরে বিএনপি নেতাকে অব্যাহতি

ফেসবুকে আ.লীগ নেতাদের গুণগান করায় বিএনপি নেতাকে অব্যাহতি

হাইমচর প্রতিনিধি:

​ফেসবুক পেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বরকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির নির্দেশ প্রদান করা হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, হাফিজ মাতাব্বর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ ‘Hafijur Rahman’ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্তৃপক্ষ হিসেবে প্রচার করে আসছেন। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং এলাকায় দলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণায় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এছাড়া, তিনি দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমেও নিষ্ক্রিয় ও অনুপস্থিত ছিলেন।

​তাঁর এই কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হওয়ায় নির্দেশক্রমে তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

​উক্ত অব্যাহতির অনুলিপি অবগতির জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্যাহ সেলিম বরাবর প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 July 2026

ফেসবুকে আ.লীগ নেতাদের গুণগান করায় হাইমচরে বিএনপি নেতাকে অব্যাহতি

www.haimcharprotidin.com