Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

হাইমচর অফিস:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি হাইমচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক খান, সহসভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, মো. বিল্লাল হোসেন আখন ও আব্দুল কুদ্দুছ মেহনতী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতোয়াল ও মো. আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজী, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তানভীর গাজী, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “যারা দিনের বেলায় স্বপ্ন দেখছেন, আপা ডিসেম্বরে আসছেন, আমরা কি ঘুমিয়ে আছি? এত তাড়াতাড়ি তারা আমাদের সরিয়ে দিতে চায়! আপা আসবেন, সরকারই আনবে। খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছিল, শেখ হাসিনাকেও সেখানে রাখবে।”

সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আজ থেকে সজাগ থাকবেন, আওয়ামী লীগের দোসররা যাতে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ দেওয়া হবে না।”

র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আলগী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 November 2026

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

www.haimcharprotidin.com