Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অনুমোদনে পাঁচ সদস্যের এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তানভীর গাজীকে সভাপতি, মো. রুবেল দেওয়ানকে সিনিয়র সহ-সভাপতি, রাসেল মিয়া (ফয়েজ আহমেদ)কে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী শামীমকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদিজা আক্তারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে হাইমচর উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

কমিটিতে অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পরে উপজেলা ছাত্রদলের এই কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 October 2026

হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

www.haimcharprotidin.com