Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত চালুর উদ্যোগ

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত চালুর উদ্যোগ

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত চালুর উদ্যোগ

​নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিক প্রচেষ্টায় ও বিশেষ উদ্যোগে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের বন্ধ থাকা নির্মাণকাজ দ্রুত চালুর জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।

​এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লায়ন মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ঝুলে থাকায় নদীবেষ্টিত এই জনপদের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সার্বিক তদারকি ও আন্তরিক প্রচেষ্টায় আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে অবরুদ্ধ এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হওয়ার পথ সুগম হলো।

​আজ হাসপাতাল প্রাঙ্গণে পরিদর্শণকালে উপস্থিত কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, মাননীয় সংসদ সদস্যের সদিচ্ছা এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার বিষয়টি অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন ভবনের বাকি নির্মাণকাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ভবনটির নির্মাণকাজ শেষ হলে হাইমচর উপজেলার স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং স্থানীয় রোগীরা আধুনিক চিকিৎসাসেবার সুফল ভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 September 2026

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত চালুর উদ্যোগ

www.haimcharprotidin.com