Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

​নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৫০০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. নাছির উদ্দিন ওরফে কালু খাঁ (৪৬)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

​বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) ভোরে ও সংশ্লিষ্ট সময়ে হাইমচর থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আজ সকালে তাদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম উপজেলার দক্ষিণ পাড়াবগুলা এলাকার ক্লিনিকের মোড় থেকে আমতলী অভিমুখী সড়কের কর্নেল (অব.) দুদু মিয়ার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. নাছির উদ্দিন ওরফে কালু খাঁকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ধৃত কালু খাঁর বিরুদ্ধে এর আগে ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং- ২৪, তারিখ: ১৮/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।

​অন্যদিকে, হাইমচর থানার পিএসআই (নিঃ) সৌরভ দাশ ও সঙ্গীয় ফোর্স পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন চরভাঙ্গা এলাকার কালা চৌকিদার মোড় থেকে সাবু মাস্টারের মোড় অভিমুখী পাকা সড়কে। জয়দলের দোকানের পূর্বপাশ থেকে মো. জাফর গাজী (২৪) ও মো. সোহাগকে (২৫) আটক করা হয়। দেহ তল্লাশি করে জাফর গাজীর পকেট থেকে ৪ পিস এবং সোহাগের পকেট থেকে ৪ পিস—মোট ৮ পিস (ওজন প্রায় ০.৮ গ্রাম, আনুমানিক মূল্য ২,৪০০ টাকা) কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধেও পৃথক মাদক মামলা (এফআইআর নং- ২৩, তারিখ: ১৮/০৯/২০২৬ খ্রি.) রুজু করা হয়।

​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 September 2026

হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

www.haimcharprotidin.com