Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

হাইমচর থানায় গাঁজাসহ গ্রেপ্তার ১

হাইমচর থানায় গাঁজাসহ গ্রেপ্তার ১

​নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ মো. ফারুক গাজী (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।

​১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিটাব্দ (বুধবার) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর সাকিনস্থ জনতা বাজার থেকে কালা চৌকিদারের মোড়গামী আতিক মাস্টারের বন্ধ দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক গাজী ওই গ্রামের গাজী বাড়ির মো. বিল্লাল গাজী ও সরুফা বেগম দম্পতির ছেলে (০২ নম্বর ওয়ার্ড)।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী ওই অভিযান পরিচালনা করেন। দেহ তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (এফআইআর নম্বর-২২, তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-২৪৮)। বুধবার সকালে গ্রেপ্তার আসামী যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 September 2026

হাইমচর থানায় গাঁজাসহ গ্রেপ্তার ১

www.haimcharprotidin.com