Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ​হাইমচরে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২১ পরীক্ষার্থী

​হাইমচরে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২১ পরীক্ষার্থী

​হাইমচরে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২১ পরীক্ষার্থী

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সনের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি শাখা) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের গোলযোগ ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

​বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

​পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্র সচিব ও হল সুপারবৃন্দ। পরিদর্শন শেষে ইউএনও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে উপজেলার মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​হাইমচর সরকারি মহাবিদ্যালয় (এইচএসসি কেন্দ্র-১): এই কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৪৬ জন। অনুপস্থিত ছিল ৩ জন। দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ (এইচএসসি কেন্দ্র-২): এই কেন্দ্রে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষায় মোট ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৯ জন।

​হাইমচর সরকারি মহাবিদ্যালয় (বিএমটি কেন্দ্র – দ্বাদশ শ্রেণি): বিএমটি শাখার বাংলা-২ পরীক্ষায় মোট ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন অংশ নিয়েছে। এখানেও ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ​দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ (আলিম কেন্দ্র): আলিম পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ে মোট ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অংশগ্রহণ করেছে। এই কেন্দ্রে অনুপস্থিত ছিল ১ জন।

উপজেলার ৪টি কেন্দ্রে মোট ৪৯০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে ৪৬৯ জন। মোট অনুপস্থিতির সংখ্যা ২১ জন।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। আগামী পরীক্ষাগুলোও যাতে এমন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য আমাদের তদারকি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts