Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

হাইমচরে গাঁজাসহ যুবক গ্রেফতার

হাইমচরে গাঁজাসহ যুবক গ্রেফতার

হাইমচর অফিস:

চাঁদপুরের হাইমচরে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) হাইমচর থানার উত্তর বগুলা কান্দি গ্রামের নতুন বাজার ভূমি অফিসের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আরিফ হোসেন হাইমচর থানার উত্তর বগুলা (সর্দার বাড়ী) গ্রামের ৩নং ওয়ার্ডের মোঃ ইসমাইল সর্দারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নতুন বাজার ভূমি অফিসের সামনে থেকে ২০ গ্রাম গাঁজাসহ আরিফকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​হাইমচর থানা পুলিশ জানায়, এই ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৭, জি আর নং-১৩০) দায়ের করা হয়েছে।

​আজ (২৪ মে) রোববার ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 May 2026

হাইমচরে গাঁজাসহ যুবক গ্রেফতার

www.haimcharprotidin.com