Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ১০ পিস ইয়াবাসহ ‘হাড্ডি রুবেল’ গ্রেপ্তার

হাইমচরে ১০ পিস ইয়াবাসহ ‘হাড্ডি রুবেল’ গ্রেপ্তার

হাইমচরে ১০ পিস ইয়াবাসহ ‘হাড্ডি রুবেল’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আখন ওরফে হাড্ডি রুবেল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার আমতলী এলাকার মালের হাট এমজিএস স্কুল এন্ড কলেজ মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আখন হাইমচর থানার মহজমপুর (আখন বাড়ি) এলাকার মো. আনোয়ার হোসেন আখনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের দিক নির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম ও পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আমতলী সংলগ্ন এমজিএস স্কুল মাঠ এলাকা থেকে রুবেলকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (এফআইআর নং-১২, জিআর নং-১১৫) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আজ শনিবারই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 May 2026

হাইমচরে ১০ পিস ইয়াবাসহ ‘হাড্ডি রুবেল’ গ্রেপ্তার

www.haimcharprotidin.com