Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাম-রুবেলা মুক্ত হাইমচর গড়তে টিকাদান কর্মসূচি উপলক্ষে সচেতনতা সভা

হাম-রুবেলা মুক্ত হাইমচর গড়তে টিকাদান কর্মসূচি উপলক্ষে সচেতনতা সভা

​নিজস্ব প্রতিবেদক:

​চাঁদপুরের হাইমচর উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব দমনে বিশেষ এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। তবে জনগুরুত্বপূর্ণ এই কর্মসূচির প্রচারহীনতা এবং ছোট পরিসরে আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, “হাম-রুবেলা একটি জাতীয় সমস্যা। শিশুদের এই রোগ থেকে রক্ষা করতে হলে টিকাদানের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে।”

​আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন বা হাসপাতালের নিজস্ব বড় হলরুম থাকা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ সভা ছোট পরিসরে করা ঠিক হয়নি। এটি একটি বড় জাতীয় কর্মসূচি, তাই এখানে সকল স্টেকহোল্ডারদের উপস্থিতি ও বৃহত্তর পরিসরে আয়োজন প্রয়োজন ছিল।” ভবিষ্যতে এ ধরণের কর্মসূচিতে অবহেলা না করতে এবং বড় পরিসরে আয়োজন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে দেন তিনি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​পরিসংখ্যান অনুযায়ী, হাইমচর উপজেলার প্রায় ১ লাখ ৪৩ হাজার জনসংখ্যার বিপরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার ৫০৮ জন। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলায় ১১টি কমিউনিটি ক্লিনিক এবং ১৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র কাজ করছে। তবে অভিযোগ উঠেছে, মূল ক্যাম্পেইনটি যথাযথ প্রচার ছাড়াই সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে অনেক শিশু টিকার আওতা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেঘনা নদীবেষ্টিত এই উপজেলার চরাঞ্চলে সঠিক প্রচার না চললে শিশুদের টিকাদান নিশ্চিত করা কঠিন হবে। সময়মতো টিকা না পেলে ওই অঞ্চলে হাম পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ বিল্লাহ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল মামুন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন​হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ​উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল হুদা, ​উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার সহ​বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্টেকহোল্ডার সদস্যগণ।

​সচেতনতা সভায় বক্তারা শিশুদের সুরক্ষায় দ্রুততম সময়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts