নিজস্ব প্রতিবেদক:
হাইমচরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করে। এরপর দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেতে ওঠে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। হাইমচর আইডিয়াল স্কুল সেই ধারা বজায় রাখছে দেখে আমি আনন্দিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সমীর কুমার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মানছুর আহমেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখা সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শিকদার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।
বিকেলের সেশনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। দক্ষিণ আলগী (ইব্রাহীম ভূঁইয়া বাড়ী জামে মসজিদ সংলগ্ন) এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠান উপভোগ করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













