Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • দুর্নীতি নির্মূল হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে: মানিক

দুর্নীতি নির্মূল হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে: মানিক

চাঁদপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক দিনভর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

শনিবার চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ও লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “একটি সুন্দর দেশ গড়তে হলে সমাজকে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি নির্মূল হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।” তিনি আরও বলেন, ৫ আগস্টের ক্রান্তিকালে স্থানীয় নেতাকর্মীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এদিন সকাল ৮টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আশিকাটি ইউনিয়নের ছৈয়াল বাড়ি বাজার, রালদিয়া, পাইকস্তা, হোসেনপুর ও গাবতলী এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন তিনি। বিকেলে লক্ষ্মীপুর ইউনিয়নের আরাজি বালিয়া ও কোটরাবাদসহ বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার বিশুদ্ধ পানির সংকট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts