Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মতলবে কৃষি জমির মাটি কাটায় জেল ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমির মাটি কেটে বিক্রি এবং অবৈধভাবে পুকুর খননের দায়ে মজিবুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপাদী গ্রামের লাল মিয়ার ছেলে মজিবুর রহমান প্রশাসনের অনুমতি ছাড়াই নিজের ফসলি জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন এবং সেখানে বিশাল এক পুকুর খনন করছিলেন। সংবাদ পেয়ে দুপুরে থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। সেখান থেকে অভিযুক্ত মজিবুর রহমানকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা সাংবাদিকদের বলেন “কৃষি জমি আমাদের জাতীয় সম্পদ। কোনোভাবেই আইন লঙ্ঘন করে ফসলি জমির মাটি কাটা বা ভূ-প্রকৃতি পরিবর্তন করা যাবে না। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ব্যত্যয় ঘটানোর কারণেই আজ এই দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসীর ভাষ্য মতে, ফসলি জমির মাটি কাটার ফলে পাশের জমিগুলো ধসে পড়ার ঝুঁকিতে ছিল। প্রশাসনের এমন সময়োপযোগী সিদ্ধান্তে এলাকায় স্বস্তি ফিরেছে।

আরো পড়ুন; https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts