Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • মতলব উত্তরে ‘তারুণ্যের আলো’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

মতলব উত্তরে ‘তারুণ্যের আলো’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকি গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠন’। “মানবতার চোখ দিয়ে দেখবো, আলোকিত সমাজ গড়বো”—এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্থদের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজিব প্রধান। তিনি বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। মানবতার পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য পারভেজ আলম ও মোঃ মহসিন মিয়া।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন বাঘ, মোঃ বোরহান প্রধান, মোঃ আনিস প্রধান, মোঃ আয়েত আলী বেপারী, মোঃ শুক্কুর আলী প্রধান, হিরু সরদার, মুজিব বাঘ ও দুলাল বাঘসহ আরও অনেকে।

সংগঠনের পক্ষে কার্যক্রমটি তদারকি করেন প্রধান উদ্যোক্তা আল আমিন বাঘ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জিসান মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক রাসেল মিয়া এবং কার্যনির্বাহী সদস্য শিবলু মিয়া।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা বাড়ায় গ্রামীণ জনপদের দরিদ্র মানুষগুলো বিপাকে পড়েছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে শিক্ষা ও পরিবেশ রক্ষায় আরও বড় পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts