Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুরের শ্রেষ্ঠ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে মুসল্লিদের সংবর্ধনা

চাঁদপুরের শ্রেষ্ঠ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে মুসল্লিদের সংবর্ধনা

চাঁদপুরের শ্রেষ্ঠ ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে মুসল্লিদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

​ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা কর্তৃক ২০২৬ সালে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা চাঁদপুর শহরের মিশন রোডস্থ জুম্মা শাহী জামে মসজিদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুসল্লিদের পক্ষ থেকে ইমামের এই অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সাথে মসজিদের দায়িত্ব পালন করে আসছেন। তার কুরআন-সুন্নাহ ভিত্তিক বয়ান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড স্থানীয় মুসল্লিদের মাঝে দারুণভাবে সমাদৃত। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়া তার এই ধারাবাহিক পরিশ্রম ও যোগ্যতারই স্বীকৃতি।

​এ সময় মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

​অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাওলানা আব্দুল্লাহ আল মামুন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই অর্জনকে তার ওপর অর্পিত দায়িত্বের স্বীকৃতি হিসেবে উল্লেখ করে মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে যেন আরও নিষ্ঠার সাথে দ্বীনি খেদমত চালিয়ে যেতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts