Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মিষ্টির দোকানকে জরিমানা

চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মিষ্টির দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের শুরুতে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে তদারকি করা হয়। এসময় ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বাবুরহাট বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’-এ তল্লাশি চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ জন্মদিনের কেক তৈরির কালার জেল ও বাটার পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জনস্বাস্থ্যের ক্ষতির বিষয়টি বিবেচনা করে ওই প্রতিষ্ঠানকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জরিমানার আদেশ প্রদান করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার প্রদান করে।

অভিযান চলাকালে অন্যান্য বাজার তদারকির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 January 2026

চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মিষ্টির দোকানকে জরিমানা

www.haimcharprotidin.com