Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

অতিরিক্ত দামে (এলপিজি) সিলিন্ডার গ্যাস বিক্রির বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, মোঃ মাসুদ রানা ও রোকেয়া খাতুনের সমন্বয়ে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত করেন।

গত ৫ ডিসেম্বর সোমবার তাঁরা মোবাইল কোর্ট পরিচালনা করে সিলিন্ডার গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রির কারণে চাঁদপুর চেয়ারম্যানঘাট মিজি মোটরস এর পরিচালক রুহুল আমিন মিজিকে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন। মিজি মোটরস পরিচালক সরকার নির্ধারিত কেজি প্রতি মূল্য ১০৮ টাকা ৮৩ পয়সার হিসেবে ১২ কেজি গ্যাসের দাম ১৩০৫.৯৬ টাকা কিন্তু ঐ ডিলার খুচরা দোকানিদের কাছে ১২ কেজির সিলিন্ডার বিক্রি করেন ১৭৫০ টাকায়। আর খুচরা দোকানিরা ভোক্তা পর্যায়ে বিক্রি করেন ২০০০ থেকে ২২০০ টাকায়। সাম্প্রতিক সময়ে তারা এভাবে প্রতারণা করে যাচ্ছিল। বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসনের নজরে আসলে এই অভিযান পরিচালনা করে এর সত্যতা পান।

এভাবেই চাঁদপুরের অধিকাংশ ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছে এবং সরকারকে বেকায় ফেলার কাজে লিপ্ত হয়েছে বলে জানা যায়। চাঁদপুরের বেক্সিমকো ও পেট্রোম্যাক্সের ডিলার প্রথমে তারা বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করে হলফনামা দেন। তারা বিগত বেশ কয়েকদিন যাবত চাঁদপুরে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে। এই সুযোগ নিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রিতে তারা অতি মুনাফা অর্জনের জন্য ভোক্তাদের বোকা বানিয়ে চড়া দামে বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts